বাইসাইকেল শট দিয়েও পিএসজির বিপক্ষে দলকে জেতাতে পারলেন না রোনালদো।

 

কিলিয়ান এমবাপ্পে থাকছেন না আগেই জানা গিয়েছিল, থেকেও ছিলেন না নেইমার। ফলে সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদো। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও দলকে জেতাতে পারেননি তিনি। যদিও হারেনি, পিএসজির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আল নাসের।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে আল-নাসের এখন জাপানে। সেখানে দুটো প্রীতি ম্যাচের প্রথমটিতে মঙ্গলবার পিএসজির বিপক্ষে মাঠে নামে তারা। জাপানের নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

জয় না পেলেও আল নাসরের জন্য বড় সান্ত্বনা পিএসজিকে রুখে দিতে পারা। কেননা আগের দুই ম্যাচে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো ও পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে বড় ব্যবধানে হারে আল-নাসের। সে তুলনায় পিএসজির বিপক্ষে করা ড্র মন্দের ভালো।

যদিও রোনালদোর পাওয়া সুযোগগুলো বাদ দিলে ম্যাচে দাপুটে খেলেছে পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি পায়নি তারা। রোনালদো প্রথম সুযোগ পেয়েছিলেন ৩৯তম মিনিটে। তবে তার নেয়া শট পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দুর্দান্ত এক সেভে রুখে দেন।

৪ মিনিট পর আবারো সুযোগ পেয়েছিলে রোনালদো। ডান প্রান্ত থেকে তালিসকার ক্রসে অসাধারণ এক বাইসাইকেল কিক নেন তিনি। কিন্তু তার সেই প্রচেষ্টাও অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়! তবে তার নেয়া শটটাই ম্যাচের সবচেয়ে সুন্দরতম দৃশ্য বলে ধরে নেয়া যায়।

ম্যাচে প্রায় পুরোটা সময় পিএসজির নিয়ন্ত্রণেই ছিল খেলা। এমবাপ্পে-নেইমারকে ছাড়াই পিএসজি আল-নাসেরের গোলমুখে আক্রমণ করেছে ১৩টি। অবশ্য তার মাঝে ৭টি লক্ষ্যে রেখেও কোনো গোল আদায় করতে পারেনি তারা। ফলে গোলের খাতা খুলতে পারেনি কোনো দল।

আগামী ২৭ জুলাই ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে অংশ নেবে আল-নাসের।

About the author

SM Jahidul Hasan
আমি মোঃ জাহিদুল হাসান। আমি একজন স্টুডেন্ট। পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে আমি ব্লগ লিখতে পছন্দ করি। পাশাপাশি ওয়েব ডিজাইন করতেও আমার অনেক ভালো লাগে।

1 comment

  1. SM Jahidul Hasan
    SM Jahidul Hasan
    Say Hello