বিশ্বের নামীদামী বোলারদের পিছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস লিখলেন অখ্যাত সায়াজরুল ইদ্রাস। বুধবার আইসিসি পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই সায়াজরুল গড়ে ফেললেন বিশাল রেকর্ড। মালয়েশিয়ার পেসার সায়াজরুল ইদ্রাস পুরুষদের টি-টোয়েন্টিতে প্রথমবার সাত উইকেট নেয়ার রেকর্ড গড়ে ফেললেন। ইদ্রাস মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট নেন। এটি ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এটি ছিল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ২১৬৯তম ম্যাচ। ইদ্রাসের আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ম্যাচে সবচেয়ে ভালো বোলিং পরিসংখ্যানের রেকর্ড ছিল নাইজেরিয়ার পিটার আহোর নামে। পিটার আহো ২০২১ সালের ২৪ অক্টোবর সিয়েরা লিওনের বিপক্ষে ম্যাচে ৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে নজির গড়েছিলেন। ওই রেকর্ডও ভেঙে দিলেন ইদ্রাস।
তার দাপটেই মালয়েশিয়া বেইউমাস ওভালে চীনের বিরুদ্ধে আট উইকেটে বড় জয় ছিনিয়ে নিয়েছে। মাত্র ২৩ রানেই গুটিয়ে যায় চীনের টিম। ২ উইকেট হারিয়ে ২৪ রান করে ম্যাচ জিতে নেয়
মালয়েশিয়া। ৯ জানুয়ারি ১৯৯১-এ জন্মেছিলেন ইদ্রাস। তিনি এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার উইকেট সংখ্যা ৪৭টি।
মালয়েশিয়া। ৯ জানুয়ারি ১৯৯১-এ জন্মেছিলেন ইদ্রাস। তিনি এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার উইকেট সংখ্যা ৪৭টি।
মোট ১২ জন বোলারের এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে ছয় উইকেট নেয়ার নজির রয়েছে। যার মধ্যে ভারতের দুই তারকা দীপক চাহার এবং যুজবেন্দ্র চাহাল রয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশটন অ্যাগার এবং শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস এই তালিকায় রয়েছে। কিন্তু ইদ্রাসের আগে কেউ কখনো সাত উইকেট নেয়ার নজির গড়তে পারেননি।
ইদ্রাসের দাপটে চীনের ব্যাটারদের একেবারে ল্যাজেগোবরে দশা হয়। কেউ উইকেটে টিকতেই পারেননি। ১২তম ওভারেই মাত্র ২৩ রানে অলআউট হয়ে যায় চীন।
মালয়েশিয়া রান করতে নেমে পঞ্চম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। যদিও তারা শুরুতেই দুই উইকেট হারিয়ে বসেছিল। তবে ২৪ রান করতে তাদের কোনো চাপে পড়তে হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে বাছাইপর্বের টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টের বিজয়ীরা নভেম্বরে নেপালে এশিয়া আঞ্চলিক ফাইনালে খেলবে। সেই ইভেন্টের দু'টি শীর্ষস্থানীয় দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


মন্তব্য করার সময় কিছু নোট
নিয়ম লঙ্ঘন করে এমন কোনো মন্তব্য পূর্ব ঘোষণা ছাড়াই মুছে ফেলা হবে (xem নিয়ম দেখুন)
ক্লিক করুন আমাকে অবহিত করুন অ্যাডমিন উত্তর দিলে বিজ্ঞপ্তি পেতে কমেন্ট বক্সের নিচে
কোডের একটি অংশ মন্তব্য করতে, করুন: মন্তব্য করুন এটা সহজ নাও!